কাঁঠালের চিপসে সফল যশোরের রূপা, বদলে যাচ্ছে জীবনের গল্প
যশোরে কাঁঠালের চিপস তৈরি করে সাড়া ফেলেছেন রূপা খাতুন নামের এক গৃহিণী। স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই চিপস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চিপস তৈরি করে তিনি নিজে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন এবং গ্রামের অন্য মহিলাদের কর্মসংস্থানও তৈরি করছেন। তবে বড় পরিসরে করতে সরকারি সহযোগিতা চান তিনি। যদিও কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস কর্মকর্তাদের।