ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ দীর্ঘদিন ধরে অবহেলিত: জামায়াত আমির
সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দীর্ঘদিন ধরে অবহেলিত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকালে পরিদর্শনে গিয়ে জামায়াত আমির হাসপাতালের শিক্ষক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।