চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত; বৃষ্টি থাকতে পারে আরও এক সপ্তাহ
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) জারি করা বিশেষ সতর্কবার্তায় চট্টগ্রাম সমুদ্রবন্দর, কক্সবাজার সমুদ্রবন্দর, মোংলা সমুদ্রবন্দর এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।