চাঁদাবাজির অভিযোগ দিতে চান? চালু হলো ‘চান্দাবিডি ডটকম’, যেভাবে করবেন অভিযোগ
ঘুষ-দুর্নীতির পর এবার চাঁদাবাজির তথ্য সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘চান্দাবিডি ডটকম’ (chandabd.com) নামের একটি নাগরিক অনলাইন প্ল্যাটফর্ম। কেউ চাঁদাবাজি বা অবৈধ অর্থ দাবির শিকার হলে সম্পূর্ণ পরিচয় গোপন রেখে এই ওয়েবসাইটে তথ্য জমা দিতে পারছেন।