ছুটির দিনে বাজারে ভিড়, স্বস্তি নেই দামে—বেগুন-লেবুতে বড় উল্লম্ফন
রোজার প্রথম শুক্রবারে চট্টগ্রামের কাঁচা বাজারে ছিলো ক্রেতাদের ভিড়। তবে সবজি ও মাংসের বাড়তি দাম স্বস্তি দেয়নি। ক্রেতাদের অভিযোগ, রোজার সুযোগে বিক্রেতারা দাম বাড়িয়েছেন বেশিরভাগ সবজির। এরমধ্যে বেগুন, টমেটো, কাঁচামরিচ ও লেবুর দাম বেড়েছে সবচেয়ে বেশি।