কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে বাজেট হবে না, জনগণের কল্যাণে হবে: অর্থমন্ত্রী
কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার বাজেট আর হবে না। বাজেট হবে জনগণের কল্যাণে, জনগণ যেন সুবিধা পায় আগামীতে সেই বাজেটই হবে। দায়িত্ব নেয়ার পর আজ প্রথমবার নিজ নির্বাচনি এলাকা চট্টগ্রাম গিয়ে এ মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।