ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি, আতঙ্কে মেলান্দহবাসী
জামালপুরের মেলান্দহে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিভিন্ন স্থানে ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে আরও বসতবাড়ি, ফসলের মাঠ, গুচ্ছগ্রাম, কবরস্থান, অন্যদিকে বেশ কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যদিও ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ করেছে বলে জানায় জামালপুর পানি উন্নয়ন বোর্ড।