যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রাণহানি ৫৫০, বোর্ড অব পিস বৈঠক ফেব্রুয়ারিতে
যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত থাকায় ৪ মাসে গাজায় প্রাণহানি ৫৫০ ছাড়িয়েছে। আর সড়ক নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন এবং পায়ে হেঁটে চলাচলও বিপজ্জনক বলে যৌথ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ। এমন পরিস্থিতির মধ্যে আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অব পিস-এর বৈঠক পরিকল্পনা হোয়াইট হাউজের। এর একদিন আগে হবে ট্রাম্প ও নেতানিয়াহুর সাক্ষাৎ। এদিকে আগামী ২৯ মার্চ পুনরায় গাজার উদ্দেশ্যে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।