‘দায়িত্ব গ্রহণের পর গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’
সরকার গঠন ও দায়িত্ব গ্রহণের পর পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। আজ (শনিবার, ১৮ জুলাই) সরকারের ৫ মাসপূর্তি উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।