সাতক্ষীরায় র্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১
সাতক্ষীরার শ্যামনগরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৮৮৩ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পাচারের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আজ (শনিবার, ৪ জুলাই) সকালে উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন খাদ্য গুদাম ও স্লুইসগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।