ক্ষেপণাস্ত্র পরীক্ষা

যৌথ মহড়া শেষে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সতর্ক অবস্থানে সিউল
পূর্ব উপকূলে সমুদ্রের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী শনিবার এ তথ্য জানিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই ওই অঞ্চলে নজরদারি জোরদার করেছে সিউল। একই সঙ্গে পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে নিবিড়ভাবে তথ্য বিনিময় করছে দেশটি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান
নিজেদের তৈরি ‘ফাতাহ-৪’ নামের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। বাহিনীর প্রস্তুতি যাচাই এবং এই অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষার অংশ হিসেবে এই সফল উৎক্ষেপণ করা হয়। গত বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।