ক্রিপ্টো চুরির চেষ্টায় হ্যাকিংয়ের অভিযোগ উত্তর কোরিয়ার হ্যাকারদের বিরুদ্ধে
হাজার হাজার মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার অ্যাক্সিওসের এক ডেভেলপারের অ্যাকাউন্ট হ্যাক করেছে উত্তর কোরিয়ার হ্যাকার বাহিনী। ডিজিটাল মুদ্রা ক্রিপ্টো চুরির চেষ্টাই এ হ্যাকিংয়ের উদ্দেশ্য বলে দাবি গুগলের মালিকানাধীন মার্কিন সাইবার সিকিউরিটি ফার্ম ম্যান্ডিয়েন্ট। পারমাণবিক অস্ত্রধারী ও নিষেধাজ্ঞায় জর্জরিত দেশ উত্তর কোরিয়ার আয়ের একটি অপরিহার্য উৎস হয়ে উঠেছে তাদের শক্তিশালী হ্যাকিং বাহিনী।