সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের নতুন কমিটি গঠন
অধ্যাপক ডা. এ এস এম আরিফ আহসান ও ডা. মো. জাফর ইকবালের নেতৃত্বে নতুন কমিটি পেলো নিবিড় পরিচর্যাকেন্দ্র বা আইসিইউ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (বিএসসিসিএম)। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২০২৮ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনটি।