ক্যালটেক গ্র্যাজুয়েট থেকে হামলাকারী: কোল অ্যালেনের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা
হোয়াইট হাউজ বিটের সংবাদদাতাদের নৈশভোজে হামলাকারী ৩১ বছর বয়সী কোল অ্যালেনের বিরুদ্ধে মেলেনি পূর্ববর্তী অপরাধের কোনো রেকর্ড। ক্যালটেক বিশ্ববিদ্যালয়ের স্নাতক এই ব্যক্তি পেশায় একজন শিক্ষক। ফলে প্রশ্ন উঠছে ঠিক কী কারণে এই হঠকারী হামলার সিদ্ধান্ত নিলেন অ্যালেন। আরও চাঞ্চল্যের বিষয়, এমন হাইপ্রোফাইল অনুষ্ঠানে কীভাবে অস্ত্র নিয়ে মূল ভেন্যুর এতটা কাছাকাছি পৌঁছে গেলেন তিনি।