
রাঙামাটিতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৫৮ (আটান্ন) পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-বিজয় কান্তি চাকমা (৩০), মো. তারেক (২৪) ও মেহরাজ হোসেন (২৫)। আজ (বুধবার, ১ জুলাই) সকালে কোতয়ালী থানা পুলিশ শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।

ফরিদপুরের শ্রমিক লীগ সভাপতি নাসির গ্রেপ্তার
ঢাকার পল্লবীতে বিক্ষুব্ধ জনতার হাতে লাঞ্ছিত হওয়ার পর পুলিশে সোপর্দ করা হয় শ্রমিকলীগ নেতা গোলাম মোহাম্মদ নাসিরকে। পরে আজ (শনিবার, ৯ আগস্ট) ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ তাকে ফরিদপুরে দিয়ে আসে। গ্রেপ্তারকৃত গোলাম মোহাম্মদ নাসির ফরিদপুর জেলার শ্রমিক লীগের সভাপতি ছিলেন, তার বোন মাহমুদা বেগম জেলা মহিলা লীগের সভাপতি।

ফরিদপুরে সাবেক এলজিআরডি মন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
ফরিদপুরে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তার ভাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর সহ ১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।