যুক্তরাজ্যে কেয়ার ভিসার নামে প্রতারণায় নিঃস্ব প্রবাসীদের পুনর্বাসনের দাবি
ব্রিটেনে কেয়ার ভিসার নামে প্রতারণার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন বহু প্রবাসী বাংলাদেশি। বিপুল সংখ্যক কেয়ার ভিসা ইস্যুর সুযোগে বেশকিছু প্রতিষ্ঠান ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। কেয়ার খাতে এখনো দেড় লাখ শূন্যপদ থাকলেও স্পন্সর হারানো কর্মীদের পুনর্বাসন, আইনি সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের দাবি জোরালো হচ্ছে।