ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ দায়ে ইরানে গ্রেপ্তার ৫১
ইরানের গোয়েন্দা সংস্থা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান শহরে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং যুক্তরাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ‘গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক নেটওয়ার্ক’ গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।