ফল যাই হোক, নির্বাচন সুষ্ঠু হলে মেনে নেবে বিএনপি: মাহাদী আমিন
ফল যাই হোক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি তা মেনে নেবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।