কৃষি ব্যবস্থা
সমন্বিত কৃষিতে বদলাচ্ছে পাহাড়; স্বপ্ন দেখছেন দুর্গম এলাকার মানুষ

সমন্বিত কৃষিতে বদলাচ্ছে পাহাড়; স্বপ্ন দেখছেন দুর্গম এলাকার মানুষ

জলবায়ু পরিবর্তনসহ নানা ঝুঁকি মোকাবিলা করে দুর্গম পাহাড়ে বাঁচার লড়াই পাহাড়ি জনগোষ্ঠীর। আছে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতের অনিশ্চয়তাও। তবে সমন্বিত কৃষি উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে বদলে যাচ্ছে সে চিত্র। টেকসই কৃষি ব্যবস্থা নিশ্চিত ও দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে পরিবর্তনের স্বপ্ন বুনছেন এ অঞ্চলের মানুষ। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, পাহাড়ের কৃষি ব্যবস্থা ও আর্থিক সুরক্ষা নিশ্চিতে সরকারি-বেসরকারি উদ্যোগ চালু রাখা জরুরি।

২০ বছরে ৯ বন্যায় বিপর্যস্ত হয়েছে সিলেট

২০ বছরে ৯ বন্যায় বিপর্যস্ত হয়েছে সিলেট

প্রাকৃতিক সৌন্দর্যের সুনাম ম্লান করে সিলেট এখন বন্যাপীড়িত অঞ্চল হিসেবে পরিচিত হচ্ছে। গত ২০ বছরে ছোটবড় ৯টি বন্যার মুখোমুখি হতে হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের ৩ কোটি মানুষকে। এতে পুরো অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সময় থাকতেই তাই যুগোপযোগী সিদ্ধান্ত নেয়ার তাগিদ পরিবেশবিদদের।