ইউক্রেনের দুই গোয়েন্দা সংস্থার মধ্যে গোলাগুলি, বরখাস্ত শীর্ষ কর্মকর্তা
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির দুই শীর্ষ গোয়েন্দা সংস্থার মধ্যে বুধবার সকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাকে ‘সম্পূর্ণ লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।