ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্প, আহত ২১
দক্ষিণ ইতালির নেপলসের কাছে ৪ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২১ জন আহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ৩১ জুলাই) রাত ৭টা ৪৬ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় গণপরিবহন এবং ইউরোপের সবচেয়ে বড় আগ্নেয়গিরির জ্বালামুখ ‘কাম্পি ফ্লেগ্রেই’ এলাকার বিভিন্ন ভবন ও একটি জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।