
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে নতুন নির্দেশনা
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে (SSC Rescrutiny Result 2026) যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের ভর্তি প্রক্রিয়া সহজ করতে জরুরি নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড। পুনর্নিরীক্ষণে সংশোধিত ফল একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের অফিসিয়াল পোর্টালে (HSC Admission System Portal) অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুন করে আবেদনের পাশাপাশি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন (HSC Admission 2026 Rescrutiny Result Update)।

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভাবে
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম (XI Class Admission 2026-27) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবার শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

ঢাকা সিটি কলেজে একাদশে ভর্তি শুরু: ৪৪০০ আসনের বিপরীতে আবেদন ও যোগ্যতার শর্তাবলী
রাজধানীর অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজে (Dhaka City College HSC Admission 2026-27) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হতে যাচ্ছে। চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় প্রভাতি ও দিবা শিফটে বাংলা এবং ইংরেজি ভার্সন মিলিয়ে মোট ৪,৪০০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

সেন্ট যোসেফ কলেজে একাদশে ভর্তি শুরু: ৬৫০ আসনের বিস্তারিত যোগ্যতা, পরীক্ষা ও সময়সূচি
রাজধানীর ঐতিহ্যবাহী সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি কলেজে (St. Joseph Higher Secondary School & College Admission 2026-27) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের বিশেষ অনুমোদনে সেন্ট যোসেফ কলেজ তাদের নিজস্ব লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করবে।

ঢাকা কলেজে একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, জানুন আসনসংখ্যা ও যোগ্যতা
ঐতিহ্যবাহী ঢাকা কলেজে (Dhaka College HSC Admission 2026-27) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে ভর্তি আবেদনের সময়সূচি ও নতুন আসনসংখ্যার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। চলতি বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় একাদশে নতুন করে ৫০০ আসন বাড়িয়ে মোট ১,৭০০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার শুরু একাদশে ও আলিমে ভর্তির আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম ১ম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া (XI Class and Alim Admission 2026-27) বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। কোনো প্রকার ভর্তি পরীক্ষা ছাড়াই সম্পূর্ণ অনলাইনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি সম্পন্ন করা হবে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা (Admission Application Fee 220 BDT)।

হলি ক্রস কলেজে একাদশে ভর্তি আবেদন শুরু; আসন সংখ্যা, যোগ্যতা ও সিলেকশন টেস্ট নির্দেশিকা
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হলি ক্রস কলেজ (Holy Cross College Dhaka) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তির (HSC XI Class Admission 2026-2027) অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে এসএসসি জিপিএ, লিখিত পরীক্ষা বা সিলেকশন টেস্ট (Holy Cross Admission Selection Test), আবেদন প্রক্রিয়া ও আসন সংখ্যার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

ভিকারুননিসায় একাদশে ভর্তি আবেদন শুরু, জানা গেলো আসন সংখ্যা ও যোগ্যতা
রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (Viqarunnisa Noon School and College) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তির (HSC XI Class Admission 2026-2027) অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া, আসন সংখ্যা, জিপিএ যোগ্যতা এবং ফি পরিশোধের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

নটর ডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ; বাড়লো আবেদন ফি, জেনে নিন আসন সংখ্যা
নটর ডেম কলেজ (Notre Dame College Dhaka) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (Class 11 Admission) নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতি সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৬: তিন ধাপ নয়, এক ধাপেই শেষ হবে আবেদন
একাদশ শ্রেণির (HSC Class 11) ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের সেশনজট কমাতে ও দ্রুত সময়ের মধ্যে ক্লাস শুরু করার লক্ষ্যে এবার তিন ধাপের পরিবর্তে এক ধাপেই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (HSC College Admission 2026: Online Application in Single Phase)।