সময় মেনে অফিসে আসা-যাওয়ায় সরকারের ‘কড়াকড়ি’ নির্দেশ
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনেও স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেয়া হয়েছে।