শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান সোনম ওয়াংচুক; অনশন ভাঙার অনুরোধ বিরোধীদের
ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট পরিবেশকর্মী ও উদ্ভাবক সোনম ওয়াংচুক। আজ (মঙ্গলবার, ১৩ জুলাই) তার অনশনের ১৭ দিন পূর্ণ হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিরোধী দলের নেতারা তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।