নতুন আইনে জমির নামজারির নিয়ম কী, কেন জরুরি ও কী কী লাগবে?
জমি কেনা কিংবা উত্তরাধিকার সূত্রে মালিকানা পাওয়ার পর সরকারি রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করা বা নামজারি (Mutation of Land Record) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের (Ministry of Land BD) নতুন নির্দেশনা অনুযায়ী, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির ক্ষেত্রে নামজারি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন নিয়ম অনুসারে, ওয়ারিশদের মধ্যে জমি আনুষ্ঠানিকভাবে বণ্টন না হলে পৃথক খতিয়ানের বদলে একই খতিয়ানে যৌথভাবে বা কো-শেয়ারার (Co-sharer / Joint Mutation) হিসেবে নামজারি সম্পন্ন করতে হবে।