
এসএসসির ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত সময়সীমা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। আগামী ২০ জুলাইয়ের মধ্যে এই ফল সরকারিভাবে প্রকাশ করা হবে। একই সাথে চলতি জুনের শেষ সপ্তাহ থেকেই দেশের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি (When Will SSC Results Be Published, Announced Education Minister: Free School Dress from This Month)।

এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের অনবদ্য সাফল্য
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ অসাধারণ সাফল্য অর্জন করেছে। এবার এসব প্রতিষ্ঠান থেকে গড় পাসের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ–৫ প্রাপ্তির হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ। আজ (শুক্রবার, ১১ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নেত্রকোণায় এসএসসিতে পাসের থেকে ফেলের সংখ্যা বেশি
নেত্রকোণায় এসএসসি ২০২৫ এর ফলাফল প্রকাশ হলেও কৃতকার্য থেকে অকৃতকার্য সংখ্যা যেন বেশি। এই যেমন জেলা সদরের টি খান উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও পাস করেছেন মাত্র একজন। ছয়জনই হয়েছেন অকৃতকার্য।

দিনাজপুরে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
দিনাজপুরের নবাবগঞ্জে এসএসসি পরীক্ষার অকৃতকার্য হওয়ার অভিমানে বিষপানে রিতা মনি (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দাউপুর ইউনিয়নের আখিরা গ্রামে এ ঘটনা ঘটে।

ক্যাডেট কলেজগুলোর এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফল অর্জন
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ ঈর্ষণীয় ফল অর্জন করেছে। এবারের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭১ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্ত ৯৯ দশমিক ১৩ শতাংশ। বিগত ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজের জিপিএ-৫ প্রাপ্তির হার ছিল শতভাগ ৯৯. দশমিক ৬৭ শতাংশ।

সাত শিক্ষকের স্কুলে এসএসসিতে ৫ পরীক্ষার্থী, ফেল ৪ জন
রাজশাহী শিক্ষা বোর্ডের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চর অঞ্চলে অবস্থিত আলাতুলি উচ্চ বিদ্যালয়। এ শিক্ষা প্রতিষ্ঠানে ৭ জন শিক্ষক রয়েছেন। এখান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ পরীক্ষার্থী। এদের মধ্যে ৪ জনই অকৃতকার্য হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) দুপুরে এসএসসির ফল যাচাই করে এই তথ্য জানা গেছে।

যশোর শিক্ষা বোর্ডে কমেছে জিপিএ-৫ ও পাসের হার
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলে যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসের হার দুটোই কমেছে। পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৫ হাজার ৪১০জন। ২০২৪ সালে পাসের হার ছিল ৯৩ ভাগ ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২০ হাজার ৭৬১ জন।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪১ হাজার ৩৩ জন। এবার পাসের হার ৭২.০৭ শতাংশ। যা গতবার ছিল ৮২.৮০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন। যা গতবারে ছিল ১০ হাজার ৮২৩ জন। ছাত্রী পাসের হার ৭২.১৯ শতাংশ, ছাত্র পাসের হার ৭১.৯৩ শতাংশ।

সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে
এবছর এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ এর সংখ্যা কমেছে। সিলেট শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮.৫৭ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন।

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.২২ শতাংশ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮.২২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৬ হাজার ৬৭৮জন। এরমধ্যে ছেলে ২৯ হাজার ৬১২ এবং মেয়ে ৩১ হাজার ৮৪৪ জন। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন। পাস করেছে ৬১ হাজার ৪৫৬জন। বিগত কয়েক বছরের তুলনায় ফল কিছুটা খারাপ হয়েছে দেশের সর্বকনিষ্ঠ এই শিক্ষা বোর্ডের।

মূল্যায়ন পদ্ধতি যথাযথ হওয়ায় প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর
এসএসসি ও সমমান পরীক্ষায় এবার যথাযথভাবে উত্তরপত্র মূল্যায়নের ফলে প্রকৃত পাসের হার পাওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

দিনাজপুর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৭.০৩%, জিপিএ-৫ মাত্র ১৫ হাজার
সারা দেশের মতো দিনাজপুর বোর্ডেও এসএসসির ফল তুলনামূলক খারাপ হয়েছে। বোর্ডে পাসের হার ৬৭.০৩ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। দিনাজপুর বোর্ডে ২ হাজার ৭৮২টি বিদ্যালয়ের মধ্যে মাত্র ৪৮টিতে শতভাগ পাস করেছে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে পাসের হার ৬৮.৪৫ শতাংশ।