এশিয়ান লিজেন্ডস লিগ

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব
প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। বাংলাদেশি এ অলরাউন্ডার এবার এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন।

এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে খেলছেন সাকিব
সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন সাকিব। ১০ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।