২৮ আগস্ট পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে আট দলের এই টুর্নামেন্ট। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।