এলপিজি প্ল্যান্ট
বেসরকারি খাতেই নির্ভরশীল এলপিজি খাত, নিয়ন্ত্রণের বাইরে বাজার

বেসরকারি খাতেই নির্ভরশীল এলপিজি খাত, নিয়ন্ত্রণের বাইরে বাজার

দেশে এলপিজির চাহিদা দিন দিন বাড়লেও নেই সরকারি কোনো এলপিজি প্ল্যান্ট। ফলে প্রায় ১৫ হাজার কোটি টাকার এ বাজার পুরোপুরি বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। এতে দাম নির্ধারণ করেও বাজার নিয়ন্ত্রণে কার্যত ব্যর্থ হচ্ছে সরকার, আর ভোক্তাকে গুনতে হচ্ছে অতিরিক্ত মূল্য। মার্চে আগের দুই মাসের তুলনায় এলপি গ্যাসের আমদানি মূল্য বেড়েছে মাত্র তিন থেকে পাঁচ টাকা। অথচ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি কেজিতে দাম বাড়িয়েছে ৩২ টাকা ৩০ পয়সা। এরপরও নির্ধারিত দামে এলপিজি মিলছে না বাজারে।