
নতুন মেট্রোরেল চালুর উদ্যোগ; ঢাকার কোন দুই প্রান্ত যুক্ত হচ্ছে, কোথায় কোথায় থাকছে স্টেশন?
রাজধানী ঢাকার পশ্চিম ও পূর্বাঞ্চলকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহণ নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫,৫০৩.৭৭ কোটি টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট (MRT Line 5 Southern Route Project) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ শীর্ষক প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (ECNEC Meeting Bangladesh) পরবর্তী সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের অপেক্ষায় রয়েছে (MRT Line 5 Southern Route Dhaka)।

ঢাকার পূর্ব-পশ্চিমকে যুক্ত করবে এমআরটি-৫, ডিসেম্বরে শুরু মূল লাইনের কাজ
হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বেশ জোরেশোরেই এগিয়ে চলছে ঢাকার পূর্ব ও পশ্চিম প্রান্তকে সংযোগের পরিকল্পিত আরেকটি মেট্রোরেলের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপোর বাইরে হেমায়েতপুর থেকে আমিনবাজার অংশে এই ডিসেম্বরেই মেট্রোর মূল লাইন নির্মাণের কাজ শুরু হবে। এই লাইনটি তুরাগ নদীর তলদেশ দিয়ে যাবে। ডিএমটিসিএল বলছে, পাতালের ৩টি নির্মাণ প্যাকেজের মধ্যে কচুক্ষেত থেকে নতুনবাজারে সেনানিবাসের নিচের কাজ আগে শুরু হবে। এ প্রকল্পেরও অন্তত ৭টি প্যাকেজ অর্থায়নকারী সংস্থা জাইকার সম্মতির অপেক্ষায় আছে।