
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ কবে?
আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা (HSC and Equivalent Exam)। পরীক্ষার বাকি আর দুই মাসেরও কম সময়, অথচ এখনো পূর্ণাঙ্গ রুটিন প্রকাশিত না হওয়ায় চরম উদ্বেগের মধ্যে রয়েছেন লাখ লাখ পরীক্ষার্থী। দ্রুত পরীক্ষার সময়সূচি (Exam Routine) প্রকাশের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা (HSC and Equivalent Exam) আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। গতকাল (রোববার, ২৯ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চূড়ান্ত অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে সময়সূচী বা রুটিন (Official Exam Routine) প্রকাশ করা হবে।

এইচএসসি ২০২৬ পরীক্ষার ফরম পূরণ শুরু যেদিন থেকে, বিলম্ব ফিসহ আবেদনের সুযোগ কতদিন?
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি (HSC Examination) পরীক্ষার ফরম পূরণের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (Dhaka Education Board)। আগামী ১ মার্চ থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ৯ মার্চ পর্যন্ত। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কবে শুরু হবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা? যা জানালো শিক্ষা বোর্ড
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (13th National Parliamentary Election) ডামাডোলের মধ্যেই ২০২৬ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় নির্বাচনের আগে এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ (HSC Exam Date 2026) চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই। এ-সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রস্তাবনা খুব শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়কে (Ministry of Education) পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি পরীক্ষা
১০ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত
১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগের রুটিনের বাকি থাকা সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন
আগামী ৩০ জুন শুরু হচ্ছে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।