
এবার মোটরসাইকেলের সামনেও বাধ্যতামূলক হচ্ছে নম্বর প্লেট
দেশের সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI-based traffic surveillance camera system) নজরদারি জোরদার করতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA)। এখন থেকে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নম্বর প্লেট (front digital number plate for motorcycle) বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি এআই (AI) প্রযুক্তিনির্ভর ডিজিটাল ট্রাফিক পুলিশিং ব্যবস্থা চালু হওয়ার পর চালকদের আইন অমান্য ও ফাঁকি দেওয়ার প্রবণতা রোধ করতেই এই আধুনিক পদক্ষেপ নিয়েছে সরকার। বিআরটিএ ও ট্রাফিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে ইতোমধ্যেই এ বিষয়ে কয়েক দফা নীতিগত বৈঠক সম্পন্ন হয়েছে (BRTA Bike Front Number Plate Mandatory Update)।

ট্রাফিক ব্যবস্থায় এআই প্রযুক্তি: সড়কে শৃঙ্খলা ফিরলেও নানা প্রতিবন্ধকতায় শঙ্কা
প্রায় ৩০০ কোটি টাকার বিদেশি প্রকল্প ব্যর্থ হওয়ার পর, দেশিয় প্রযুক্তিতে শৃঙ্খলায় ফিরছে নগরীর ট্রাফিক ব্যবস্থা। যানবাহন ও চালকদের নিয়ন্ত্রণে ট্রাফিক সিগন্যালে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। তবে অল্পবৃষ্টিতেই বন্ধ হয়ে যাচ্ছে এই প্রযুক্তি। আছে আরও ২০টিরও বেশি প্রতিবন্ধকতা। তাহলে কীভাবে আলোর মুখ দেখবে এই পাইলট প্রকল্প? নাকি আগের প্রকল্পগুলোর মতোই হারিয়ে যাবে এটিও?

রাজধানীতে বসছে এআই ট্রাফিক সিস্টেম
ক্ষমতা থাকলেই আর ঢাকার রাস্তায় ভাঙা যাবে না ট্রাফিক আইন। রাস্তার নির্দেশক বাতির সংকেত না মানলেই আপনার মোবাইলে মামলার কাগজ চলে যাবে। পুলিশ নয়, এই মামলা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। দিনক্ষণ ঠিক হলেই ঢাকার দুই সিটি কর্পোরেশনের ৭টি পয়েন্ট ও ৬১টি ইন্টারসেকশনে চালু হবে এআই ট্রাফিক সিস্টেম।