উপকূলীয় বন রক্ষা ছাড়া সাইক্লোন মোকাবিলা ও নীল অর্থনীতির সুফল সম্ভব নয়: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
উপকূলীয় বন ও পরিবেশ রক্ষা করা না গেলে সাইক্লোন প্রতিরোধ কিংবা নীল অর্থনীতির সুফল পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (সোমবার, ৩ জুলাই) রাজধানীর হোটেল দি ওয়েস্টিনে এ সংক্রান্ত এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।