সরকারের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ আছে: প্রধানমন্ত্রী
কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব, তবে সরকারের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সেক্রেটারি আন্দা ফিলিপের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎকালে একথা জানান তিনি।