ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান (পিএসসি)। তিনি সদ্য বিদায়ী পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি’র স্থলাভিষিক্ত হলেন।