
কাল স্টার্টআপ শোকেসিং ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানী থেকে একযোগে দেশের দু’টি বড় জাতীয় কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সোমবার (২৯ জুন) দুপুর ২টায় প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন করবেন এবং মূল অনুষ্ঠানে অংশ নিয়ে সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

তরুণ উদ্ভাবক সাজ্জাদুলকে উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হয়ে প্রশংসাপূর্বক উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশ্ব রোবট সম্মেলনে সাড়া ফেলেছে চীনের রোবোটিক কুকুর
রোবোটিক হাত এবং মন-নিয়ন্ত্রিত কুকুরের কার্যক্ষমতা দেখিয়ে বিশ্ব রোবট সম্মেলনে সারা ফেলেছেন চীনা উদ্ভাবকরা। যা দেখে রীতিমতো অবাক বাহারি রোবটের প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীরা। ব্রেন-কম্পিউটার ইন্টারফেসে তৈরি হিউম্যানয়েড রোবট এবং মন-নিয়ন্ত্রিত রোবোটিক কুকুর ভবিষ্যতে চিকিৎসাসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সুদূরপ্রসারী অবদান রাখবে বলে জোর দাবি গবেষকদের

ডিজিটাল আখের রসের মেশিন বানিয়ে সাড়া ফেলেছে সৈয়দপুরের উদ্ভাবক
দেশে প্রথমবারের মতো ডিজিটাল আখের রসের মেশিন তৈরি করে সাড়া ফেলে দিয়েছে মঈন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি প্রতিষ্ঠান। এর অন্যতম স্বত্বাধিকারী রুবাব আনসারী এই মেশিনের উদ্ভাবক। ৭৫ হাজার টাকার এই মেশিন উদ্ভাবনে খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আরও অনেক মেশিন আধুনিকায়নের প্রতিশ্রুতি তাদের।