শ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডে সিরিজ বোমা হামলা, ১৫ জনকে দোষী সাব্যস্ত করলেন আদালত
২০১৯ সালে শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে ভয়াবহ ইস্টার সানডে সিরিজ বোমা হামলার মামলায় ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির উচ্চ আদালত। ওই হামলায় ২৭০ জন নিহত এবং ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।