রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে ৪ জন দগ্ধ
রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্পার্কিংয়ে চারজন দগ্ধ হয়েছেন। আজ (মঙ্গলবার, ১৯ মে) দিবাগত রাত বারোটার দিকে আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।