গণভোটের রায় উপেক্ষা করলে বিএনপিকে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে: জামায়াত আমির
গণভোটের রায় উপেক্ষা করলে বিএনপিকে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, ‘সাবেক এক উপদেষ্টা এবং বিএনপির এক প্রতিমন্ত্রীর বক্তব্যে প্রমাণ হয় ইলেকশন ইঞ্জিনিয়াংয়ের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছে।’