ইরানে আবাসিক এলাকায় মার্কিন স্থলমাইন, বেসামরিকদের জন্য ‘চরম বিপজ্জনক’
ইরানে একটি আবাসিক এলাকায় ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের স্থলমাইনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, বেসামরিক মানুষের জন্য ‘চরম বিপজ্জনক’ এসব অস্ত্র যুক্তরাষ্ট্রের বাহিনী ২০ বছরের বেশি সময় পর প্রথমবার মোতায়েন করে থাকতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।