ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩, আহত ৫৮
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অন্তত তিনজন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।