শত্রুদের কল্পনার বাইরে ‘আশ্চর্য’ কিছু দেখাতে প্রস্তুত আইআরজিসি
রণক্ষেত্রে ‘যুদ্ধবাজ ও অবিশ্বস্ত’ শত্রুর হিসাব-নিকাশ ও উপলব্ধির চেয়েও বড় ধরনের ফল অর্জনে তেহরান প্রস্তুত বলে জানিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। আজ (বুধবার, ২২ এপ্রিল) নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে বাহিনীটি এই হুঁশিয়ারি দেয় বলে জানিয়েছে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।