
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ভয়াবহ সহিংসতা, গ্রেপ্তার ১ হাজার ২০০
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং বিদ্যালয়গুলোতে বিদ্যমান সংকটের প্রতিবাদে ফ্রান্সে গতকাল শনিবার ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলা এই বিক্ষোভ থেকে অন্তত ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরাসি সরকারের পক্ষ থেকে এই পরিস্থিতিকে ‘সহিংসতার বিস্তার’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ; সহিংসতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা
জীবনযাত্রার ব্যয়সংকট ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার ফ্রান্সে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি চলছে। এতে বিভিন্ন ট্রেড ইউনিয়ন, নাগরিক সমাজ ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য সংঘাত ও বিশৃঙ্খলা ঠেকাতে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ফরাসি প্রশাসন। ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।