পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন আইভী ও ইমি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই বেঞ্চ থেকে জামিন পেয়েছেন শাহবাগে ৭ই মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া ঢাবি নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।