স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর (Actor Zaher Alvi) স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের (Mirpur DOHS) নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বর্তমানে পেশাগত কাজে নেপালে অবস্থান করছেন আলভী, সেখান থেকেই তিনি স্ত্রীর মৃত্যুর খবর (Death news) নিশ্চিত করেছেন।