ফোনালাপে ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ৯০ মিনিটের ফোনালাপে ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজে বের করতে সহায়তার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ জুলাই ভোরে ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।