ইউটিউবে নতুন চমক: এখন ফ্রি ব্যবহারকারীরাও পাবেন পিআইপি সুবিধা!
ইউটিউব ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ফ্রি ব্যবহারকারীদের জন্য (Free users) ধীরে ধীরে চালু করা হচ্ছে পিকচার-ইন-পিকচার (Picture-in-Picture - PiP) মোড। এই ফিচারের মাধ্যমে এখন থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস (Android & iOS) উভয় ডিভাইসেই ভিডিও দেখার পাশাপাশি অন্যান্য কাজ করা যাবে।