৩০০ দিনের বেশি সমুদ্রে থেকে দেশে ফিরছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড
টানা ৩০০ দিনের বেশি সময় সমুদ্রে কাটিয়ে অবশেষে দেশে ফিরছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ার পর রেকর্ড গড়া এই অভিযান শেষ করে এটি যুক্তরাষ্ট্রে ফিরছে বলে গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।