মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কলম্বিয়ার নতুন প্রেসিডেন্টের
কলম্বিয়ার নতুন কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলার সরকারকে ১০০ কোটি ডলার (এক বিলিয়ন) নিরাপত্তা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। শপথ নেয়ার পরপরই মাদক পাচারের বিরুদ্ধে কঠোর যুদ্ধ ঘোষণা এবং অর্থনীতিতে আস্থা ফেরাতে ব্যয় সংকোচনের নীতির ঘোষণা দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। এই ঘোষণার পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তর সহায়তার এই সিদ্ধান্ত জানায়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।