ঢাবি কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবুল কালাম সরকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করায়, নতুন ভারপ্রাপ্ত ডিন হিসাবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয় ফার্সি ভাষা ও সাহিত্যবিভাগের অধ্যাপক ড. আবুল কালাম সরকার। গতকাল (মঙ্গলবার, ১৭ মার্চ) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।